HiddenWay
Home / BD Bangladesh

ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা?

তফসিল ঘোষণা না হলেও রাজধানী ঢাকার দুই সিটিতে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বড় দলগুলো। এরই মধ্যে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের অন্যতম মিত্র জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা জোটগতভাবে নির্বাচন করবে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। যদিও একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় এখনও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি ক্ষমতাসীন বিএনপি। দলটির সূত্র জানিয়েছে, ভেতরে ভেতরে তাদের প্রার্থী বাছাই চলছে। বিষয়টি সরাসরি তদারকি করছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচন ঘিরে নানা সমীকরণকে সামনে রাখছে দলগুলো। গণমুখী ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী খুঁজছে বিএনপি। অপরদিকে নিজেরা জোটভুক্ত হলেও এককভাবেই নির্বাচন করতে চায় জামায়াত ও এনসিপি। নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার এক সদস্য জানান, বিগত নির্বাচনে ঢাকার দুই সিটি এলাকায় ৬টি আসনে জয় এবং বেশিরভাগ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়ায় তাদের আত্মবিশ্বাস বেড়েছে। তাই সিটি নির্বাচনে তারা আটঘাট বেঁধে মাঠে নামতে চায়। দলীয় হাইকমান্ড আগেই জানিয়ে দিয়েছেন—তারা এ ক্ষেত্রে শরিকদের ছাড় দেবে না। আর এনসিপিও মনে করে, তাদের দুই সিটির প্রার্থীরাই জনপ্রিয়। তাই জয়-পরাজয় যাই হোক, তারা প্রথমবারের মতো এককভাবে নিজেদের অবস্থান জানান দিতে চায়। নির্বাচনি কৌশলের অংশ হিসেবে দুই সিটিতে তারা প্রার্থীও পরিবর্তন করেছে। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সাংগঠনিক সম্পাদক জানান, সরকারের ৬ মাসের ইতিবাচক কাজের কারণে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে তারা শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী। তবে কৌশলগত কারণে তারা তফসিলের আগে প্রার্থী ঘোষণা করতে চান না। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের আদ্যোপান্ত

Read the original report: starnews.com.bd →

Region
Barisal, Bangladesh
Published
10 Sep 2026
Languages
বাংলা

More from Bangladesh

দুদক না, আসিফ মাহমুদ শুধু আমাকে সামনাসামনি ফেস করুক: রাশেদ খাঁন

BDChittagong

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

BDBarisal